বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিশ্ব শান্তির পথে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিকে স্বাগত বাংলাদেশের

বিশ্ব শান্তির পথে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিকে স্বাগত বাংলাদেশের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ এবং সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ আশা করে চুক্তিটি সরল বিশ্বাসে বাস্তবায়িত হবে এবং তা টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এতে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের আহ্বান জানায়।

ঢাকা আশা প্রকাশ করেছে, এ চুক্তির ফলে আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিকীকরণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুততর হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ