বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ।

রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে মামলা করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে ২০২৪ সালের ৪ মে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন বলে জানা যায়। বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব নেন। পরে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ