বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সিঙ্গাপুর-কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর-কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার আদলে গড়ে তোলার কোনো পরিকল্পনা তার নেই। বরং দেশের বাস্তবতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও উন্নত একটি ‘বেটার বাংলাদেশ’ গড়ে তোলাই তার লক্ষ্য।

শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা প্রায়ই শুনতাম—বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, কানাডা বানাবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না। আমি চাই আরও ভালো বাংলাদেশ।”

তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।

কক্সবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পরিচয়কে আরও মর্যাদাপূর্ণ করতে হবে।

তার ভাষায়, যানবাহনের শৃঙ্খলা, সঠিক পার্কিং ব্যবস্থা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা গেলে কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আক্ষেপ করে বলেন, গত ১৭ বছরে কক্সবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অনেক কাজ অনেক আগেই হওয়া উচিত ছিল।

অনুষ্ঠানে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সেখানে একটি মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পরে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেন এবং রাতের শেষ ভাগে ঢাকার উদ্দেশে রওনা হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ