সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সারাদেশে আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুন) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। এর ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
এ কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন