বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিরোধী দলের উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো ও অশান্তি সৃষ্টি

বিরোধী দলের উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো ও অশান্তি সৃষ্টি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা এবং দেশে অশান্তি সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয় এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হয়, সেই বাজেটও বিরোধীদের পছন্দ নয়। তাদের লক্ষ্য জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে অস্থিরতা তৈরি করা।

তারেক রহমান আরও বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার পুনঃখনন শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে এবং প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

তিনি বলেন, যারা বিভ্রান্তি ছড়ায় এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার কাজ করছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

তারেক রহমান আরও বলেন, বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি, যা জনগণের জন্য স্বস্তিদায়ক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ