বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ফুটবল বিশ্বকাপ ঘিরে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ ঘিরে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সংবলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। নতুন এসব স্মারক সামগ্রী প্রকাশের সময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ