বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশ এগোচ্ছে: প্রধানমন্ত্রী

টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশ এগোচ্ছে: প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল বিদ্যুৎ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তির ব্যবহার শুরু হওয়া প্রমাণ করে যে সরকার শুধু নীতিগত ঘোষণা দিচ্ছে না, বাস্তবায়নেও গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার এখন সময়ের দাবি।

তিনি আশা প্রকাশ করেন, সংসদ ভবনে এই পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্য প্রতিষ্ঠানগুলোকেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহিত করবে।

জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ