বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশীয় গরু দিয়েই পূরণ হবে কোরবানির চাহিদা: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশীয় গরু দিয়েই পূরণ হবে কোরবানির চাহিদা: প্রাণিসম্পদ মন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে কোরবানির জন্য প্রয়োজনীয় গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দেশীয়ভাবে উৎপাদিত গবাদিপশু দিয়েই এবার ঈদের চাহিদা পূরণ সম্ভব হবে। রোববার (২৪ মে) রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, “আমি নিজেও একজন কৃষক। এবার ঈদে আমি ব্যক্তিগতভাবে ৪৫টি গরু বিক্রি করবো। গরু পালন আমার শখের পাশাপাশি একটি নিয়মিত কাজ। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেওয়া হয়, যা তারা লালন-পালন করে কোরবানির বাজারে নিয়ে আসেন।”

মন্ত্রী আরও জানান, হাটে কোনো বাইরের বা অবৈধ গরু প্রবেশ করেনি। তিনি বলেন, “আমি গরু দেখলেই বুঝতে পারি কোনটি কোথা থেকে এসেছে, কারণ আমি নিজেই গরু পালন করি।”

তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় গরু যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের কৃষক ও খামারিদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার।

জাল টাকার লেনদেন রোধে নেওয়া প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ বুথে টাকা যাচাইয়ের মেশিন রাখা হয়েছে এবং ব্যাংকগুলোও সহযোগিতা করছে। ইজারাদাররাও এ বিষয়ে সতর্ক ভূমিকা পালন করছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বড় হাটগুলোতে চুরি-ছিনতাইয়ের ঝুঁকি কম। তবে বিশাল ভিড়ের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকরা সহায়তা করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ