বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অবৈধ গরু প্রবেশ রোধে বিজিবির কঠোর প্রস্তুতি: প্রতিমন্ত্রী

অবৈধ গরু প্রবেশ রোধে বিজিবির কঠোর প্রস্তুতি: প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৩ মে) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষ মেশিনারি প্রস্তুত রাখা হয়েছে।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

এর বিপরীতে দেশে পশুর প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি, অর্থাৎ প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে। এ বছর কোরবানিযোগ্য গরু-মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল-ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতির পশু ৫ হাজার ৬৫৫টি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ