বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফসারাবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ