বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনে স্বস্তির ভ্রমণ, যাত্রী কম

ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনে স্বস্তির ভ্রমণ, যাত্রী কম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ (শনিবার)। ঈদ সামনে রেখে ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় ট্রেন চলাচল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে।

সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে স্টেশন ছাড়ে।

সর্বশেষ কমলাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত সেটি স্টেশন ত্যাগ করেনি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি যাত্রীদের কাছ থেকে অনলাইনে টিকিট কাটা, আসন সুবিধা এবং সেবা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

যাত্রীরা জানান, আপাতত চাপ তুলনামূলক কম থাকায় নির্ধারিত আসনে বসতে সমস্যা হচ্ছে না। তবে কিছু যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে ফ্যান নষ্ট থাকা, সিট ভাঙা এবং টয়লেট পরিষ্কার না থাকা।

রেলওয়ে মহাপরিচালক যাত্রীদের অভিযোগ শুনে ধীরে ধীরে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ