বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভা বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান তিনি। সেখানে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সাহস রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী রামিসার বাবার কাঁধে হাত রেখে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। তিনি পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে ধৈর্য ধরে থাকতে হবে এবং বাকি সন্তানের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সরকার এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ