বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বনশ্রীতে মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, ঘটনায় ১ জন গ্রেপ্তার

বনশ্রীতে মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, ঘটনায় ১ জন গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বনশ্রীর একটি মাদরাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অন্য এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার উপপরিদর্শক মন্তাজ আলী।

পুলিশ জানায়, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে একটি দল বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। সে মাদরাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান করছিল। পরে পরিবারের মাধ্যমে যোগাযোগ করে তাকে বেড়ায় আনা হলে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় রামপুরা থানায় নিয়ে যাওয়া হয়।

তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হক জানান, নিহত শিক্ষার্থীর পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ধারণা করা হচ্ছে, নির্যাতন বা মানসিক চাপের কারণে শিশুটি আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর সি-ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ