রবিবার, ০২ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কাসেমিরোর আত্মঘাতী গোলে জয়ের আশা ভঙ্গ, মেসির প্রত্যাবর্তনে ড্র মায়ামির অভিনয় ছাড়ছেন না নাসিরুদ্দিন, জানালেন ‘এখনও অনেক কাজ বাকি’ ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা আসিয়ানের সদস্যপদে বড় বাধা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ত্রিবেদী-সার্জিও গরের বৈঠক সৌজন্য না হলে প্রশ্ন থেকেই যায়: শফিকুর রহমান সৌদির উদ্যোগে বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম ও আলেমের বিশেষ প্রশিক্ষণ শুরু ডেন্টিস্ট রোকসানা হত্যা মামলায় স্বামী সোহেল রানা গ্রেপ্তার জুলাই মাসে ৫০ সাংবাদিক নির্যাতনের শিকার: মিডের প্রতিবেদন আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম হামে উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
  • কঠিন সময়ের স্মৃতি তুলে ধরলেন রিয়া চক্রবর্তী

    কঠিন সময়ের স্মৃতি তুলে ধরলেন রিয়া চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নানা বিতর্কের মুখে পড়েন রিয়া চক্রবর্তী। আইনি জটিলতা, তীব্র সমালোচনা এবং মাদক মামলায় এক মাসের কারাবাস—সব মিলিয়ে কঠিন এক সময় পার করেন এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়, তবুও সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলে যায়।

    এবার নিজেই জানালেন, কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া। 

    সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব ‘মিস’ করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’

    ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’

    আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।

    প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক-শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ