বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: সাদিক কায়েম

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: সাদিক কায়েম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে। ঢাকা সিটি করপোরেশনে অতীতে যারা মেয়র এবং কাউন্সিলর ছিলেন তারা কেউই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা নেয়নি। 

শনিবার (১৬ মে) রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে নিউ ইস্কাটন মসজিদ রোডে শিশু-কিশোর খেলার মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, নাগরিকদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। তার মতে, অতীতে যারা ঢাকা সিটি করপোরেশনের নেতৃত্বে ছিলেন, তারা জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, উন্নত বিশ্ব ও প্রতিবেশী দেশগুলোতে নাগরিক স্বাস্থ্যসেবায় কার্যকর ব্যবস্থা থাকলেও বাংলাদেশে নেতৃত্বের দুর্বলতা ও দুর্নীতির কারণে জনগণ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক ও সৎ নেতৃত্ব নির্বাচন না করার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

রমনাবাসীর উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সৎ, যোগ্য ও প্রো-একটিভ নেতৃত্ব বেছে নিতে হবে, যাতে নাগরিকরা তাদের ন্যায্য অধিকার পায়।

অনুষ্ঠানে রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইস্কাটন সমাজকল্যাণ সোসাইটির সভাপতি শামসুল আলম সুমন।

এছাড়া আরও বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, মেডিসিন, চর্ম, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। প্রায় ৩৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ