বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশে হামে নতুন করে ২ জনের মৃত্যু, দুই মাসে ৪৫০ ছাড়াল

দেশে হামে নতুন করে ২ জনের মৃত্যু, দুই মাসে ৪৫০ ছাড়াল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

একই সময়ে নতুন করে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৫২৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ