বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২৬ মে’র ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু আজ

২৬ মে’র ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু আজ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা সহজ করতে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদ উপলক্ষে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

এর আগে ২৩, ২৪ ও ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ