বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঢাকায় গরুর চামড়ার দাম ৬২–৬৭ টাকা নির্ধারণ

ঢাকায় গরুর চামড়ার দাম ৬২–৬৭ টাকা নির্ধারণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত কুরবানি সংক্রান্ত বিষয়ক এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন।

তিনি জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, কুরবানির চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে এসব লবণ জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার রোধ হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। প্রতি বছরের মতো এবারও কুরবানিকে কেন্দ্র করে চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ