বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইয়াথার্থ গ্রুপ হসপিটাল ও গ্লোবাল মেডি সলিউশনের যৌথ আয়োজনে “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠিত

ইয়াথার্থ গ্রুপ হসপিটাল ও গ্লোবাল মেডি সলিউশনের যৌথ আয়োজনে “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইয়াথার্থ গ্রুপ হসপিটাল এবং বাংলাদেশের গ্লোবাল মেডি সলিউশনের যৌথ উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান।

ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত Ascott The Residence-এ সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গ্লোবাল মেডি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন খ্যাতিমান চিকিৎসক, স্বাস্থ্যখাত বিশেষজ্ঞ এবং মেডিকেল পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হাসান মাহমুদ ও ডা. সোহা। ইয়াথার্থ গ্রুপ হসপিটালের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মার্কেটিং প্রধান গুল মোহাম্মদ এবং আন্তর্জাতিক সমন্বয় প্রতিনিধি সুচনা হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আধুনিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহযোগিতা, আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনা এবং চিকিৎসা শিক্ষার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দুই দেশের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ