শুক্রবার, ০৮ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রভাব অটুট থাকবে: সাবেক মার্কিন উপদেষ্টা মুমিনুলের ৯১ রানে আক্ষেপ, মুশফিকের সঙ্গে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী এনসিপির প্রস্তাব, রাজনৈতিক চাপ ও আত্মগোপন—যা ঘটছে মনজুর আলমকে ঘিরে ‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন বিপিএল দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত, স্থগিত ৪ জন, বহিষ্কার ১
  • আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন

    আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষের দৈনন্দিন কথাবার্তায় “গাধা” শব্দটি প্রায়ই অপমানসূচক হিসেবে ব্যবহৃত হয়। কাউকে বোকা বা নির্বোধ বোঝাতে গাধার সঙ্গে তুলনা করা যেন খুব স্বাভাবিক ব্যাপার। অথচ বাস্তবে এই প্রাণীটি পৃথিবীর অন্যতম পরিশ্রমী ও সহনশীল প্রাণী হিসেবে পরিচিত।

    প্রতি বছর ৮ মে পালিত হয় ‘বিশ্ব গাধা দিবস’। ২০১৮ সালে প্রথমবার দিবসটি উদযাপন শুরু হয় এবং এরপর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে এটি পালন করা হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনে গাধার অবদান তুলে ধরা এবং প্রাণীটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা।

    বিশ্ব গাধা দিবসের ধারণাটি দেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। গবেষণার সময় তিনি উপলব্ধি করেন, মানুষের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করলেও গাধা কখনও প্রাপ্য স্বীকৃতি পায়নি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গাধা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেন এবং ধীরে ধীরে দিবসটি জনপ্রিয় হয়ে ওঠে।

    ইতিহাস অনুযায়ী, প্রায় ৪ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকেই মানুষ পরিবহন ও কৃষিকাজে গাধা ব্যবহার করে আসছে। বিশেষ করে দুর্গম পথ পাড়ি দেওয়া, ভার বহন করা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতার জন্য প্রাণীটি পরিচিত।

    গাধার প্রধান দুটি উপপ্রজাতি হলো সোমালি বন্য গাধা এবং নুবিয়ান বন্য গাধা। আফ্রিকান বন্য গাধা থেকেই এদের উৎপত্তি।

    যদিও সমাজে “গাধা” শব্দটি এখনও নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, তবুও এই প্রাণীটির পরিশ্রম, সহনশীলতা ও মানুষের প্রতি অবদানকে সম্মান জানাতেই পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ