শুক্রবার, ০৮ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রভাব অটুট থাকবে: সাবেক মার্কিন উপদেষ্টা মুমিনুলের ৯১ রানে আক্ষেপ, মুশফিকের সঙ্গে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী এনসিপির প্রস্তাব, রাজনৈতিক চাপ ও আত্মগোপন—যা ঘটছে মনজুর আলমকে ঘিরে ‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন বিপিএল দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত, স্থগিত ৪ জন, বহিষ্কার ১
  • সরকার গঠনের আর্জি নিয়ে ব্যর্থ হলেন বিজয়

    সরকার গঠনের আর্জি নিয়ে ব্যর্থ হলেন বিজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নাটকীয় বিজয় পেলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, কিন্তু জোটগত সমর্থন নিয়ে এখনো সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি দলটি।

    বিদায়ী বিধানসভার মেয়াদ ৫ মে শেষ হয়। পরদিন ৬ মে লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে আপাতত ফিরে যাওয়ার পরামর্শ দেন রাজ্যপাল।

    সূত্র অনুযায়ী, বিজয় ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থন নিয়ে পুনরায় আসার নির্দেশ দেন।

    বর্তমান হিসাবে টিভিকের ১০৮টি আসনের মধ্যে বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে দলের কার্যকর আসন দাঁড়াচ্ছে ১০৭। কংগ্রেসের ৫টি আসনের সমর্থন মিলিয়ে মোট সংখ্যা দাঁড়াল ১১২, যা ম্যাজিক ফিগার থেকে এখনো ৬টি আসন কম।

    সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে মরিয়া হয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে। এআইএডিএমকে, ডিএমকে-জোটের ভিসিকসহ বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো দল চূড়ান্ত সমর্থন দেয়নি। বাম দল সিপিআই ও সিপিআই (এম) ইতোমধ্যে ডিএমকে জোটে থাকার সিদ্ধান্ত জানিয়েছে।

    অন্যদিকে, কংগ্রেসের অবস্থান বদল নিয়ে ডিএমকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সর্বানন আন্নাদুরাই কংগ্রেসের সিদ্ধান্তকে ‘দূরদৃষ্টির অভাব’ এবং ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাটকীয় মোড়ের দিকে এগোচ্ছে। বিজয় শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারবেন কি না, তা নিয়েই এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ