শুক্রবার, ০৮ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রভাব অটুট থাকবে: সাবেক মার্কিন উপদেষ্টা মুমিনুলের ৯১ রানে আক্ষেপ, মুশফিকের সঙ্গে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী এনসিপির প্রস্তাব, রাজনৈতিক চাপ ও আত্মগোপন—যা ঘটছে মনজুর আলমকে ঘিরে ‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন বিপিএল দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত, স্থগিত ৪ জন, বহিষ্কার ১
  • শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল

    শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্দান্ত ব্যাটিংয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চাপে থাকা দলকে টেনে তুললেন অসাধারণ এক সেঞ্চুরিতে। তার ব্যাটে ভর করেই শক্ত অবস্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ।

    মুহাম্মদ আব্বাসকে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ১২৯ বলেই তুলে নেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। শতক পূর্ণ করার পর নিজের পরিচিত ভঙ্গিতে উদযাপনও করেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে এটিই তার প্রথম টেস্ট ফিফটি, আর সেটিকেই তিনি রূপ দেন দারুণ এক শতকে।

    সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছেন শান্ত। সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে তার শতক এখন ৯টি, যেখানে হাফসেঞ্চুরির সংখ্যা মাত্র ৫।

    শুরুতে ৩১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল হক। দুজন মিলে গড়েন ১৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

    এর আগে ২০০৩ সালে পেশোয়ারে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমরের ১৩০ রানের জুটি ছিল এই উইকেটে বাংলাদেশের সেরা। সবমিলিয়ে বাংলাদেশের তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি এখনও শান্ত-মুমিনুলের, ২০২১ সালে পাল্লেকেলেতে করা ২৪২ রান।

    শান্ত ১৩০ বলে ১০১ রানের ইনিংসে মারেন ১২টি চার ও ২টি ছক্কা। তবে শতকের পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে।

    অন্যদিকে মুমিনুল হকও তুলে নিয়েছেন আরেকটি হাফসেঞ্চুরি। টানা চার ইনিংসে পঞ্চাশের বেশি রান করলেন তিনি। আগের তিন ইনিংসে তার সংগ্রহ ছিল ৮২, ৬৩ ও ৮৭। এবারও বড় ইনিংসের প্রত্যাশা করছে বাংলাদেশ দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ