শুক্রবার, ০৮ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীতে নতুন ৪ থানার পরিকল্পনা, একটির প্রস্তাব মন্ত্রণালয়ে: ডিএমপি কমিশনার চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের প্রভাব অটুট থাকবে: সাবেক মার্কিন উপদেষ্টা মুমিনুলের ৯১ রানে আক্ষেপ, মুশফিকের সঙ্গে জুটিতে এগোচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত আজ গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী এনসিপির প্রস্তাব, রাজনৈতিক চাপ ও আত্মগোপন—যা ঘটছে মনজুর আলমকে ঘিরে ‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, মুমিনুলের ব্যাটও জ্বলে উঠল আজ বিশ্ব গাধা দিবস: অবহেলিত অথচ পরিশ্রমী প্রাণীর প্রতি সম্মান জানানোর দিন বিপিএল দুর্নীতি তদন্তে বড় সিদ্ধান্ত, স্থগিত ৪ জন, বহিষ্কার ১
  • জেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনা সচল করার পরিকল্পনা

    জেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনা সচল করার পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জেলা পর্যায়ের সব স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার ,বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসব স্থাপনা পুনরায় কার্যকর করে খেলাধুলার পরিবেশকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য।

    বুধবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ৪র্থ দিনের প্রথম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় জেলা পর্যায়ের অনেক স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। সরকার সেগুলো সংস্কার করে আবারও খেলাধুলার উপযোগী করে তুলতে কাজ করছে।

    তিনি আরও বলেন, আমরা চাই দেশের প্রতিটি প্রান্ত থেকে খেলোয়াড় তৈরি হোক। তাই এসব স্টেডিয়াম ও কমপ্লেক্সকে কার্যকরভাবে ব্যবহার করে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    যুব উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক জানান, সরকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ নিয়েছে। অনেক প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে এবং সেগুলো দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ করছি। এর মাধ্যমে যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলা সম্ভব হবে।

    তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করেছেন, যা একযোগে ৬৪ জেলায় চলছে। এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী নতুন খেলোয়াড় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    জেলা স্টেডিয়ামগুলোতে মেলা বা অন্যান্য আয়োজনের জন্য ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এসব স্টেডিয়াম ব্যবহারের কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও খেলাধুলার মাঠে কোনো মেলা বসতে দেওয়া হবে না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ