বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল: মাহদী আমিন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল: মাহদী আমিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন খাতে উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসছে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ ইনস্টিটিউট’-এর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন।

মাহদী আমিন বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রগতি হয়েছে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন, যেখানে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারের কোনো স্থান থাকবে না। তার ভাষায়, “অপপ্রচারই হলো অপরাজনীতি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সংলাপ শেষে তিনি জানান, দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে জ্বালানি আমদানির উদ্যোগও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন