বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ফল ঘোষণা

    প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ফল ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীদের প্রায় ৩১ শতাংশ।

    বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। সংস্থাটির ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাচ্ছে।

    এবার দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন।

    গত ১৮ এপ্রিল চারটি ধাপে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় ধাপ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, তৃতীয় ধাপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং শেষ ধাপ বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

    ফল জানার উপায়
    উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। পাশাপাশি এনটিআরসিএর ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।

    এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন