বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার চার খুনের ঘটনায় সীমান্তের জবানবন্দি, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী "কালকিনি সাংবাদিক ইউনিয়ন" এর আত্মপ্রকাশ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ
  • নতুন বাস ভাড়া ঘোষণা আসছে বৃহস্পতিবার

    নতুন বাস ভাড়া ঘোষণা আসছে বৃহস্পতিবার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নতুন বাস ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

    বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের আলোচনা চলছে। সম্প্রতি সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধি করে।

    নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

    এর পরপরই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবি জানায়। তবে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বর্তমানে বিষয়টি নিয়ে পরিবহন মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন