গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে ১১ দলীয় জোট

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
ইতোমধ্যে চলমান আন্দোলনে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও জাতীয় সেমিনারের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ আবারও জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিসহ অন্যান্য বিষয়ও বৈঠকে আলোচনায় থাকবে। বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা হবে।
বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠক ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।