রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে অস্থিরতা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে অস্থিরতা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। গুরুত্বপূর্ণ তিনজন খেলোয়াড়ের ইনজুরি আর্জেন্টিনা জাতীয় দলকে গভীর দুশ্চিন্তায় ফেলেছে। আসন্ন ফিফা বিশ্বকাপের মাত্র দুই মাস আগে এই চোটের কারণে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন দল গঠন ও খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নে ব্যস্ত, তখন দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি তাকে বড় ধরনের চাপের মধ্যে ফেলেছে।

লন্ডনে টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তিনি ব্যথা নিয়েও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে ডান হাঁটুর অস্বস্তির কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক। তার মুখে ছিল স্পষ্ট যন্ত্রণার ছাপ। চিকিৎসা পরীক্ষায় তার লিগামেন্টে কোনো ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত করা হবে। গুরুতর কিছু ধরা পড়লে তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

এর পাশাপাশি আর্জেন্টিনা শিবিরে আরও উদ্বেগ সৃষ্টি করেছে লাউতারো মার্টিনেজের ইনজুরি। ইন্টার মিলানের এই স্ট্রাইকার আগের পেশির ইনজুরি থেকে সেরে উঠলেও আবারও একই সমস্যায় পড়েছেন।

2024/09/04/emiliano-martinez ...

অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচে শুরুর একাদশে থাকলেও মাঠে নামতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ওয়ার্ম-আপের সময় অস্বস্তি অনুভব করেন, ফলে তিনি ম্যাচে অংশ নিতে পারেননি। তার জায়গায় মাঠে নামেন ব্যাকআপ গোলরক্ষক মার্কো বিজোট। অ্যাস্টন ভিলা এখনো তার ইনজুরি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ