রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নন্দন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নন্দন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মাঝে প্রশংসিত হয়।

নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মো. শামসুল করিম, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী এবং নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল হোসেন সুজন, সাধারণ সম্পাদক সোয়েল রানা হিরো, সাবির আহমেদ, রাকিবুল ইসলাম পরান, মো. রিহান উদ্দিন, এস আর রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৩ বছরের পথচলায় নন্দন ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। 

এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিও অর্জন করেছে। তারা ভবিষ্যতেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ