বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

    লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরুতেই বড় উত্থানের আভাস দেখা দিয়েছে। আজ (বুধবার) লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৪ পয়েন্টে পৌঁছেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টা থেকে ১০:৩০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ১১টির দাম কমেছে। বাকিগুলোর দাম বেড়ে গেছে, আর আটটির দাম অপরিবর্তিত রয়েছে। সব সূচক ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    বৃহত্তর বাজার প্রভাবের কারণে শরিয়াহ সূচক ডিএসইএস ২৬ পয়েন্ট বেড়ে ১,০৭২ পয়েন্টে উঠেছে। ডিএস-৩০ সূচকও ৪৫ পয়েন্ট বেড়ে ১,০১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শুধু প্রথম আধাঘণ্টায় ডিএসইতে মোট ২৫৫ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর দেশের শেয়ারবাজারে প্রথম লেনদেন হয় ১ মার্চ। সেই দিন লেনদেনের শুরুতে মাত্র এক মিনিটে ডিএসইএক্স ২২৩ পয়েন্ট পর্যন্ত পতন হয়, যা দিনশেষে ১৩৯ পয়েন্টে কমে আসে।

    বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার অত্যন্ত সেনসিটিভ। বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ বা উত্তেজনা শুরু হলে তার প্রভাব খুব দ্রুত বাংলাদেশের পুঁজিবাজারে পড়ে। অতীতের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক সংঘাতের অভিজ্ঞতাও এটি প্রমাণ করেছে। এবারও ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে শেয়ারবাজার নেতিবাচক প্রভাব পেয়েছিল। তবে যুদ্ধবিরতির খবর পুঁজিবাজারকে ইতিবাচক ধারায় ফিরিয়ে এনেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ