বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল

বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আবারও বেড়েছে দেশের বাজারে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২১ জুলাইও ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে ভালো মানের সোনার ভরিপ্রতি দাম বেড়েছে মোট ৪ হাজার ৩৭৪ টাকা।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা (প্রতি ভরি)

এদিকে রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৭৮২ টাকা
  • ২১ ক্যারেট: ৪ হাজার ৫৪৯ টাকা
  • ১৮ ক্যারেট: ৩ হাজার ৯০৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ৯৭৪ টাকা (প্রতি ভরি)

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন