রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সুবর্ণচর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম পলাশ

সুবর্ণচর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম পলাশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সামনে এসেছেন সফিকুল ইসলাম পলাশ।

২০১৩ সাল থেকে বেগম খালেদা জিয়া এর আদর্শ ধারণ করে রাজনীতিতে সক্রিয় পলাশ বর্তমানে সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণ ইতোমধ্যেই তাকে সুবর্ণচরে পরিচিত মুখে পরিণত করেছে।

স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ছাত্রনেতা। স্লোগান মাস্টার ও স্পষ্টভাষী বক্তা হিসেবে পরিচিত। কারা নির্যাতনসহ নানা মামলা ও হামলার মধ্য দিয়েও তিনি তাঁর রাজনৈতিক অবস্থানে অটল রয়েছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেকে একজন পরোপকারী ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও সক্রিয় ভূমিকার কারণে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ