রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় হামের সংক্রমণ, প্রাণ হারাল মেয়ে শিশু

ব্রাহ্মণবাড়িয়ায় হামের সংক্রমণ, প্রাণ হারাল মেয়ে শিশু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) রাতে শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অমরাত ওই এলাকার বাসিন্দা পেডিস্ট সিয়ামের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে অমরাত জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তার ডায়রিয়া (পাতলা পায়খানা) শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই সে মারা যায়।

এর আগে, গত কয়েকদিন আগে অমরাতের বাবা পেডিস্ট সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি উল্লেখ করেন, তার মেয়ে আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল এবং তার ওপর হামে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থাd আরও খারাপ হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা হামের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ, জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হামের লক্ষণ নিয়ে বিভিন্ন বয়সের ৫১ জন শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ