রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্বরত এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে—জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা,  বাজি ও ভিবিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫৯ লাখ টাকা। পিকআপসহ জব্দ পণ্যের মূল্য এক কোটি ৯০ লাখ টাকা।

আটককৃত চোরাচালানি পণ্য কাস্টমস অফিসে জমা করা হবে।

তিনি আরো জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ