রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় কোস্ট গার্ড অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া চালিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে। তাদের কাছ থেকে একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ইয়াবা ও মোটরসাইকেল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ