মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরকারি ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

সরকারি ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদের ছুটি ও শবে কদরের বিশেষ ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ মার্চ সকাল ১১টায় সচিবালয়ে অফিসে উপস্থিত হন। তিনি সরকারি ছুটির দিনেও তার দিনের কর্মসূচি অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী কার্যত কর্মস্থলে আছেন এবং তার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিসভার বৈঠক।

সচিবালয়ের ১ নম্বর ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

সরকারি ছুটি শুরু হয়েছে ১৭ মার্চ থেকে এবং টানা চলবে ২৩ মার্চ পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্বেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। ঈদের দিন (২১ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল। শবে কদরের ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন