বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, ডিএসই’র বাজার মূলধন বাড়ল

    শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, ডিএসই’র বাজার মূলধন বাড়ল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাপক দরপতনের পর গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দাম বেড়ে ডিএসইর বাজার মূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যদিও দৈনিক গড় লেনদেন কিছুটা কমেছে।

    এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত সপ্তাহের আগের সপ্তাহে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় এক সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন ২০ হাজার ৪১৩ কোটি টাকা কমে যায়।

    এমন পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়। তবে পরের চার কার্যদিবসে ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। এতে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩৮টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

    এমন উত্থান হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা বা ১ দশমিক ২৮ শতাংশ।

    বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ। 

    অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৫৭ দশমিক ৯৫ পয়েন্ট বা ৭ দশমিক ২৮ শতাংশ।

    ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩০ দশমিক ৭০ পয়েন্ট বা ২ দশমিক ৯৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৬৭ দশমিক ৪৭ পয়েন্ট বা ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। 

    এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৬৫ কোটি ১৩ লাখ টাকা বা ২৩ দশমিক ৭১ শতাংশ। 

    সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭১ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। 

    এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, রবি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম, সামিট এলায়েন্স পোর্ট এবং ইনটেক লিমিটেড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ