জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকালে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মরণ করেন।
পরে স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার কিছু আগে স্মৃতিসৌধে পৌঁছান এবং শ্রদ্ধা নিবেদন শেষে প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন