মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল ঈদে মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ হাসিনাকে ঘিরে বরফ, সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা দেশজুড়ে সার বিতরণ তদারকিতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম, শেখ হাসিনা প্রত্যর্পণ ও সংস্কৃতি নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্যমন্ত্রী ঢাকার পানি ব্যবস্থার উন্নয়নে বড় সহায়তা দিচ্ছে ডেনমার্ক সংসদ অধিবেশন নির্বিঘ্ন রাখতে সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ?
  • তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

    তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

    সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন তিন বাহিনীর প্রধান।

    এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

    রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। দেশের নিরাপত্তা ও স্বার্থে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন