শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • পাকিস্তান সিরিজে টাইগারদের এগিয়ে রাখলেন ফাহিম, আশাবাদী নান্নু

    পাকিস্তান সিরিজে টাইগারদের এগিয়ে রাখলেন ফাহিম, আশাবাদী নান্নু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অক্টোবরের পর থেকে ওয়ানডে ফরম্যাটে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সিরিজটি শুরু হবে আগামী ১১ মার্চ। প্রতিটি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে, যেখানে আগের মতো ধীরগতির ও বোলিংবান্ধব উইকেট দেখা যাবে না বলে আভাস রয়েছে।

    এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি আরও জানান, পাকিস্তান সিরিজে স্বাগতিকদের কিছুটা সুবিধা থাকলেও আগের মতো স্পিনে বড় এডভান্টেজ থাকবে না। “সম্প্রতি যে ধরনের উইকেটে খেলা হয়েছে, সেরকম উইকেট থাকবে। রান করা খুব কঠিন হবে না। কম্পিটিটিভ হবে, তবে আমাদের অভ্যস্ততা কিছুটা সুবিধা দিতে পারে। পাকিস্তান দল এখানে অভ্যস্ত নয়। তবে আগের মতো স্পিনে বড় সুবিধা নেই,” ফাহিম উল্লেখ করেন।

    পাকিস্তান দল ৬ জন অনভিষিক্ত ক্রিকেটার নিয়ে এসেছে, তবে ফাহিম তাদেরকে খাটো করে দেখার পক্ষ নন। “আন্তর্জাতিক ক্রিকেট সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। পাকিস্তান নিশ্চয়ই তাদের সেরা দল পাঠাচ্ছে। যারা নির্বাচিত হয়নি, তাদের থেকে ভালো পারফর্ম করবে,” তিনি বলেন।

    সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সিরিজ নিয়ে আশাবাদী। “ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল। পাকিস্তান ভালো দল, তবে আমরা আমাদের সেরাটা খেললে ভালো করব। মিরপুরে খেলায় আমাদের কিছুটা সুবিধা আছে। আমরা সবসময় এখানে ভালো খেলি।”

    তবে নান্নু সতর্ক করেছেন, পাকিস্তান কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে। “নতুন খেলোয়াড়রা অনেক, তাই আমাদের চাপ বেশি। আমাদের সেরাটা দিতে না পারলে সিরিজ জেতা কঠিন হবে। সিরিজের পয়েন্ট গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়রাও তাদের সেরাটা দেখাতে চাইবে, যাতে দলে স্থায়ী হতে পারে।”

    বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ কারণ এটি ওয়ানডে র‍্যাঙ্কিং ও ভবিষ্যতের বাছাইপর্বে প্রভাব ফেলতে পারে। টাইগারদের প্রস্তুতি ও মিরপুরে অভ্যস্ততা কিছুটা সুবিধা দিলেও চ্যালেঞ্জ কম নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ