মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল

জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের সীমিত সরবরাহ নির্ধারণ করেছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নির্ধারিত সীমা অনুযায়ী:

  • বাইক: সর্বাধিক ২ লিটার

  • প্রাইভেটকার: সর্বাধিক ১০ লিটার

  • জিপ/মাইক্রোবাস: ২০–২৫ লিটার

  • পিকআপ/লোকাল বাস (ডিজেল): ৭০–৮০ লিটার

  • দূরপাল্লার ট্রাক/বাস (ডিজেল): ২০০–২২০ লিটার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের জ্বালানি তেলের প্রায় ৯৫% আমদানি করতে হয়। বৈশ্বিক অস্থিরতার কারণে অতিরিক্ত চাহিদা এবং মজুদ করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই ডিলার ও ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে।

তেলের ক্রয় রশিদ জমা দেওয়া বাধ্যতামূলক এবং বরাদ্দের বেশি বিক্রি আইনত অপরাধ। সরকারের লক্ষ্য, এই পদক্ষেপে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনগণের মধ্যে আতঙ্ক কমানো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন