মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। সম্ভাব্য ঝুঁকি ও জরুরি পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা যেকোনো জরুরি সমস্যায় পড়লে নির্ধারিত কল সেন্টার নম্বরে যোগাযোগ করতে পারবেন।
মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টা খোলা থাকা জরুরি সেবা নম্বর:
+৮৮০৯৬১০১০২০৩০
এই নম্বরে দিন-রাত যেকোনো সময় ফোন করে প্রয়োজনীয় তথ্য জানানো যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সরকার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরান-এ যৌথভাবে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে তেহরান আরব অঞ্চলে থাকা মার্কিন ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা নতুন করে তীব্র হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন