মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • রোববারের বইমেলার সময়সূচিতে সামান্য পরিবর্তন

    রোববারের বইমেলার সময়সূচিতে সামান্য পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রোববার (১ মার্চ) মেলা শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

    মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম। প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির এবং আলোচনায় অংশ নেবেন আইভি জামান।

    আলোচনা পর্ব শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
    এর আগে মেলার তৃতীয় দিনে গতকাল শনিবার নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

    এদিকে মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনায় ভাষা সংগ্রামী আহমদ রফিক-এর জীবন ও কর্ম তুলে ধরছেন বক্তারা। মোস্তফা তারিকুল আহসান বলেন, আহমদ রফিক ছিলেন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মননসমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন এবং সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছেন।

    অধ্যাপক মনসুর মুসা বলেন, আহমদ রফিক শুধু ভাষা সংগ্রামীই নন, তিনি ছিলেন জীবন সংগ্রামীও। মানুষের জীবনমান উন্নয়নে আজীবন সংগ্রামের মাধ্যমে তিনি তার বৈচিত্র্যময় সৃজনশীল কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন