ঈদযাত্রায় নদীপথে ভাড়া বাড়বে না: নৌমন্ত্রী শেখ রবিউল আলম

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় করা হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, পথে চাঁদাবাজির তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেখ রবিউল আলম আরও বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় স্বস্তিময় ও নিরাপদ হবে। তিনি পুনরায় জোর দিয়ে উল্লেখ করেন, পরিবহন সেক্টরে কোনো ভাড়া বাড়বে না এবং যারা বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া মন্ত্রী শীতলক্ষা নদীর দূষণরোধ ও ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেল লাইন দ্রুত চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে একটি লাইটার জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন