মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • ২ মার্চ ইসির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক

    ২ মার্চ ইসির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২ মার্চ (সোমবার) সারাদেশে পালিত হবে ‘৮ম জাতীয় ভোটার দিবস’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্প্রতি ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

    আদেশ অনুযায়ী, ২ মার্চ সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। এরপর র‍্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন রয়েছে। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।

    সকাল ৯টার মধ্যে নির্বাচন ভবনের সামনে সাতটি নির্ধারিত দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে সমবেত হতে বলা হয়েছে। এসব দপ্তরের মধ্যে রয়েছে— নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ইসি সচিবালয়ের অধীন সব প্রকল্প, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ঢাকা মহানগর এলাকার সব থানা নির্বাচন অফিস।

    অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার বিষয়ে কোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন