মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • পুনঃভর্তি ফি আদায়ে শিক্ষাপ্রতিষ্ঠান সতর্ক: শিক্ষামন্ত্রীর বার্তা

    পুনঃভর্তি ফি আদায়ে শিক্ষাপ্রতিষ্ঠান সতর্ক: শিক্ষামন্ত্রীর বার্তা
    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি এই মন্তব্য করেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে।

    শিক্ষামন্ত্রী জানান, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না আদালতের এমন নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন উপায়ে ফি আদায় করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    এমপিও (মাসিক বেতনভুক্তি) সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এর আগে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছিল। বিষয়টি এখন পুনরায় পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

    সাত কলেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো নথি দেখার সুযোগ হয়নি। একটি কমিটি গঠন করে বিষয়টি পর্যালোচনা করা হবে। পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

    এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন