জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যারা তালিকাভুক্ত হতে পারেননি—এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য যেন না থাকে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন কার্যক্রম ও শহীদ তালিকা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন