মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা: সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

    প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন নির্দেশনা: সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে (Integrated Scholarship Program) শিক্ষার্থীর অভিভাবক ও ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য হালনাগাদ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ মার্চ এর মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, বর্তমানে HSP-MIS সফটওয়্যারে সুবিধাভোগী শিক্ষার্থীর বাবা-মা জীবিত থাকা সত্ত্বেও অন্য কাউকে ‘অভিভাবক’ হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি রয়েছে। এই ধরনের তথ্য সংশোধন করতে হবে।

    প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে:

    বাবা-মাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা।

    বাবা-মা বা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করা।

    NID নম্বর না থাকা শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করা।

    ট্রাস্ট সতর্ক করেছে, অন্য কারো নামে হিসাব নম্বর এন্ট্রি করা হলে যদি সরকারের অর্থনৈতিক ক্ষতি হয়, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধান বহন করবেন।

    উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এই কার্যক্রম মনিটর করবেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করবেন।
    শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, ৮ মার্চের মধ্যে HSP-MIS সফটওয়্যারে তথ্য সংশোধন বা হালনাগাদ সম্পন্ন করতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন