মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই

    বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী আর নেই
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    জয়নুল আবদিন ফারুক নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে, স্থান: নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাসা। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ, ইয়ারপুরের নিজ বাড়িতে।

    শোকসংবাদে রাজনৈতিক ও সামাজিক মহলে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং মরহুমার আত্মার শান্তি কামনা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন