মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • চট্টগ্রামে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫

    চট্টগ্রামে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে। দগ্ধদের মধ্যে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান।

    চিকিৎসকেরা জানান, দুজনেই শতভাগ দগ্ধ হয়েছিলেন। বেঁচে থাকা চারজনের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। আর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তাঁর ছেলে শাওন (১৬)।

    সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

    দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন, তাঁর স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তাঁর স্ত্রী আশুরা আক্তার পাখি, তাঁদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন